spot_img

মাঠে ফিরছেন মুস্তাফিজ

অবশ্যই পরুন

প্রায় ৪০ দিন মাঠের বাইরে থাকার পর অবশেষে মাঠে ফিরছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই সিরিজে টাইগাররা ২-১ ব্যবধানে হেরেছে। ওই সিরিজের পর থেকে মাঠের বাইরে আছেন মুস্তাফিজুর রহমান।

পিতৃত্বকালীন ছুটির কারণে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরেও। অবশেষে ৪০ দিন পর ফিজ মাঠে ফিরছেন। খুলনা বিভাগের হয়ে এনসিএল টি২০ তে খেলার কথা রয়েছে এই বাঁ-হাতি পেসারের।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে খুলনার। এই ম্যাচ দিয়েই তাদের স্কোয়াডে যুক্ত হওয়ার কথা রয়েছে ফিজের। ম্যাচটি জিতলে তিনি ফাইনালেও খেলার সুযোগ পাবেন। এর আগে এনসিএল টি২০ প্রথম রাউন্ডে ৭ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে সুপার ফোর নিশ্চিত করেছিলো খুলনা।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর সর্বশেষ ২২ গজে দেখা গিয়েছিলো মুস্তাফিজকে। আফগান সিরিজের ৩ ওয়ানডেতে তিনি ৮টি উইকেট শিকার করেন। মাঝে ছুটিতে থাকলেও ভক্তদের সুখবর দিয়েছেন ফিজ। এই টাইগার পেসার প্রথমবারের মতো ছেলে সন্তানের বাবা হয়েছেন।

সর্বশেষ সংবাদ

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাধারণ মানুষের...

এই বিভাগের অন্যান্য সংবাদ