spot_img

দ্বিতীয় দফা অভিশংসনের মুখে ইউন সুক

অবশ্যই পরুন

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা অভিশংসন ভোটের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। স্থানীয় সময় শনিবার বিকেলে পার্লামেন্টে ভোটাভুটিতে অংশ নেবেন দেশটির সংসদ সদস্যরা।

এএফপি জানিয়েছে, অভিশংসন পাস করতে হলে দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হবে।

এই প্রস্তাব পাস করতে হলে বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের আট এমপিকেও প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে।

এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়। ওই সময় ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

জাতীয় পরিষদের স্পিকার উ ওন-শিক ওই দিন জানিয়েছিলেন অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ১৯৫টি। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় প্রস্তাবটি পাস হয়নি।

দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি করে দেশটির রাজনীতি এখন উত্তাল। এর ফলে, ইউনের রাজনৈতিক ক্যারিয়ার বড় সঙ্কটের মুখে। গত ৩ ডিসেম্বর আকস্মিক সামরিক আইন জারি করেন তিনি। তবে সাধারণ জনগণ ও বিরোধীদের তীব্র প্রতিবাদ-বিক্ষোভের মুখে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে সামরিক আইন প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ইউন সুক।
সূত্র : এএফপি

সর্বশেষ সংবাদ

জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

ইসলামাবাদে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ওয়াডেফুল বলেন, 'আমরা জানি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ