spot_img

শেখ হাসিনার আমলে উত্তরবঙ্গের সাথে অবিচার হয়েছে: সারজিস

অবশ্যই পরুন

শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সাথে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের আলোচনায় এ কথা বলেন তিনি।

সারজিস বলেন, দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হয়। অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও ব্যক্তিস্বার্থের জন্য অনেকে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

এ পরিস্থিতি থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সারজিস।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন সামরিক বাহিনী ইরানে অত্যন্ত সুক্ষ্ম এবং বিধ্বংসী পদ্ধতিতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার পেন্টাগনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ