spot_img

একদিনে ১৫০০ মার্কিনির সাজা মওকুফ করে বাইডেনের দৃষ্টান্ত

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একদিনে ১ হাজার ৫০০ মার্কিন নাগরিকের সাজা মওকুফ করেছেন, যা মার্কিন ইতিহাসে কোনো প্রেসিডেন্টের জন্য প্রথম।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

এতে বলা হয়েছে, ক্ষমাপ্রাপ্তদের একটি বড় অংশ কোভিড-১৯ মহামারির সময় গৃহবন্দী ছিলেন। এছাড়া ৩৯ জন মারিজুয়ানা সেবনের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন।

এ ঘোষণাটি প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করার দুই সপ্তাহ পর আসে। জুন মাসে হান্টার বন্দুক রাখা এবং আয়কর ফাঁকির দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

বাইডেনের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের নেতারা, কারণ তিনি আগেই বলেছিলেন যে ছেলেকে ক্ষমা করবেন না। তবে পরবর্তীতে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করে হান্টারকে ক্ষমা করেন এবং একে তিনি নিজের ‘মন পরিবর্তন’ বলে উল্লেখ করেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্টের এই উদ্যোগ বিচ্ছিন্ন পরিবারগুলোকে পুনর্মিলন, সম্প্রদায়ে সৌহার্দ্য বৃদ্ধি এবং বিচ্ছিন্নদের পরিবারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদর দফতরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ