spot_img

‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ

অবশ্যই পরুন

আম্পায়ারের সাথে আপত্তিকর ভাষা ব্যবহারে আচরণবিধি ভঙ্গ করায় ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফকে শাস্তি দিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগে স্পাইকযুক্ত জুতা পড়ে উইকেটে হাঁটছিলেন জোসেফ। তাকে হাঁটতে মানা করলে চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েটের সাথে আপত্তিকর ভাষায় কথা বলেন জোসেফ।

এ বিষয়টি দুই অনফিল্ড আম্পায়ার কুমার ধার্মাসেনা ও লেজলি রিফার এবং তাদের সহযোগী আসিফ ইয়াকুবকে নিয়ে ম্যাচ রেফারি জেফ ক্রোকে জানান গ্রেগরি ব্র্যাথওয়েট। তাদের অভিযোগের ভিত্তিতে জোসেফকে শাস্তি দেন ক্রো।

আইসিসির আচরণবিধির লেভেল-১ এবং ২.৩ অনুচ্ছেদ লঙ্ঘন করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে জোসেফকে। ২৪ মাসের মধ্যে এই প্রথম কোনো অপরাধ করলেন তিনি।

এই ধারার অপরাধে সর্বনিম্ন শাস্তি সতর্ক করা। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও ১ বা ২ ডিমেরিট পয়েন্ট।

জোসেফ নিজের অপরাধ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

সর্বশেষ সংবাদ

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা রামন ভেগার

২০১৬ সালে ফিফা সভাপতির চেয়ারে বসেন জিয়ান্নি ইনফান্তিনো। পরবর্তী সময়ে ২০১৯ ও ২০২৩ সালের নির্বাচনে তিনি একই পদে পুনর্নির্বাচিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ