spot_img

ভারতীয় আগ্রাসন বন্ধে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রতিবাদ মিছিল

অবশ্যই পরুন

সীমান্তে হত্যা, ভারতীয় আগ্রাসন বন্ধ এবং ভারতের সাথে সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজারবাগ থেকে মিছিলটি বের করেন তারা। এসময় কাকরাইল, সেগুনবাগিচা হয়ে প্রেসক্লাবে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, ভারতের যেকোনো বিদ্বেষ রুখে দিতে ড. ইউনূস সরকারের পাশে থাকবেন তারা। এসময় গেলো ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সাথে হওয়া সকল চুক্তি বাতিল করারও দাবি তোলেন তারা।

ভারত বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই প্রোপাগাণ্ডা চালিয়ে যাচ্ছে মন্তব্য করে তারা বলেন, ভারতকেও উচিত জবাব দেয়ার সময় এখন। ভারতের উসকানি এবং প্রোপাগাণ্ডার বিরুদ্ধে কর্মসূচী অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন অবসরপ্রাপ্ত এসব পুলিশ কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা বর্তমান সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ