spot_img

এবার কী বিচ্ছেদের পথে দেব-রুক্মিণী!

অবশ্যই পরুন

টালিউডের চর্চিত যুগল দেব আর রুক্মিণী মৈত্র। তাদের সম্পর্ক এখন অনেকটা খোলামেলা। টালিউড ইন্ড্রাস্ট্রির সকলেই জানেন তাদের সম্পর্কের কথা। তবে হঠাৎ দেব আর রুক্মিণী মৈত্রের মান-অভিমান নিয়ে সামনে এলো। দেবকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন রুক্মিণী। এই জায়গা থেকেই টলিপাড়ার কেউ কেউ দাবি করছেন, দেব আর তার ‘দেবী’র এই বিচ্ছেদও নাকি সুপরিকল্পিত।

ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে। ‘খাদান’ ছবির প্রচারে বেরিয়েছিলেন দেব, ইধিকা পাল, যিশু সেনগুপ্ত-সহ ছবির গোটা দল। ছবির নায়ক রসিকতা করে ক্যামেরার সামনে জানান, তিনি ‘সিঙ্গেল (একলাই)’ এই ভিডিওই নাকি দুই অভিনেতার মনোমালিন্যের কারণ।

জানা গেছে, এর পরেই আচমকা দেবকে ‘আনফলো’ করেন রুক্মিণী। অথচ ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’জনেই। সেখানে মুখ্যমন্ত্রী মমতার সৌজন্যে রুক্মিণীর দেওয়া উত্তরীয় দেবের গলায় পৌঁছেছে।

সত্যিকারের মান-অভিমান থাকলে এই ঘটনায় অস্বস্তিতে পড়ার কথা উভয়েরই। কিন্তু সে দিন কোনও অস্বস্তি বা বিস্ময় তো ছিলই না বরং দেব-রুক্মিণী হাসতে হাসতে ঘটনা উপভোগ করেন।

সত্যিই যদি কিছু সমস্যা থেকে থাকে, তা হলে রুক্মিণীকে অন্তত সে দিনের অনুষ্ঠানে ও ভাবে দেখা যেত না। যদিও পরে অভিনেত্রীর সহকারী বলেন, দেবকে ‘আনফলো’ করার ঘটনাটি নাকি ভুলবশত ঘটে গিয়েছে।

সর্বশেষ সংবাদ

জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

ইসলামাবাদে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ওয়াডেফুল বলেন, 'আমরা জানি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ