spot_img

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৩

অবশ্যই পরুন

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৬৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে ১০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ৪২ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ২৯ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন ও রংপুর বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৭ হাজার ১৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫৩২ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সর্বশেষ সংবাদ

সব দলকে সংসদকেন্দ্রিক রাজনীতি করার পরামর্শ রাষ্ট্রপতির

দেশের সব রাজনৈতিক দলকে সংসদকেন্দ্রিক রাজনীতি করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শুধু রাজনৈতিক বক্তব্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ