spot_img

বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত: বিক্রম মিশ্রি

অবশ্যই পরুন

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক গড়তে চায় ভারত। সোমবার (৯ ডিসেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

তিনি বলেন, সাম্প্রতিক ইস্যু- বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং ভারতে সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়ে উদ্বেগ রয়েছে ভারতের।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘দুপক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে জনগণকেন্দ্রিক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত। সম্পর্ক এগিয়ে না যাওয়ার কোনো কারণ নেই।’ অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার আগ্রহের কথাও বলেন তিনি।

ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘খোলামেলা আলোচনা হয়েছে। সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক দুই দেশ।’

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ