spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পর স্পিকার-মাইক বাজানো নিষিদ্ধ

অবশ্যই পরুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ আশপাশের এলাকায় সন্ধ্যা ৬টার পর স্পিকার ও মাইক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।’

এর আগে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে টিএসসি এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণের দাবিতে এবং উচ্চ শব্দের কারণে রোকেয়া হল ও শামসুন নাহার হলের ছাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করেন এবং সাউন্ড স্পিকারে উচ্চস্বরে গান বাজান।

ছাত্রীদের প্রতিবাদের পরপরই শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নেয় এবং টিএসসিসহ আশপাশের এলাকায় সন্ধ্যার পর স্পিকার বা মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মাটিতে ফুটবল বিশ্বকাপের মহোৎসব চলছে, আর সেখানে ডোনাল্ড ট্রাম্প দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ফাইনালের মঞ্চে উপস্থিত থাকবেন না—এমনটা...

এই বিভাগের অন্যান্য সংবাদ