spot_img

সেফ জোনে হামলা চালিয়ে ২১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

অবশ্যই পরুন

গাজার আল মাওয়াসি সেফ জোনে হামলা চালিয়ে ২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৪৮ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া ইসরাইলি হামলায় আরো ২০১ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, খান ইউনিসের নাসের হাসপাতালের পরিচালক আতিফ আল-হাউত জানিয়েছেন, গাজার আল মাওয়াসি সেফ জোনে হামলা চালিয়ে ২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এ ঘটনায় আরো কয়েক ডজন আহত হয়েছে।

আল জাজিরার সংবাদদাতারা বলছেন, ওই হামলায় নারী ও শিশুদেরকে পুড়িয়ে মারা হয়েছে।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

ইউরেনিয়াম কীভাবে ব্যবহার করবে সে সিদ্ধান্তের অধিকার শুধুই ইরানের: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, “পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নের ক্ষেত্রে...

এই বিভাগের অন্যান্য সংবাদ