spot_img

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার সামরিক চুক্তি কার্যকর হচ্ছে

অবশ্যই পরুন

রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক সামরিক চুক্তি দু’দেশের আনুষ্ঠানিক অনুমোদনের ফলে কার্যকর হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ঘটনাটা তখন ঘটছে যখন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াতে ১০ হাজার সৈন্য পাঠানোর অভিযোগ এনেছে। যেসব সৈন্য ইউক্রেনের বিপক্ষে লড়বে।

গত বুধবার মস্কোতে দুই দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রীদের অনুমোদন পেপার বিনিময়ের মাধ্যমে এ সামরিক চুক্তি কার্যকর হয়। গত বছরের জুনে পিয়ংইয়ং-এ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে কিম এবং পুতিন এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে স্বাক্ষরিত কোনো দেশ যদি অন্য কোনো দেশ দ্বারা আক্রান্ত হয়, তাহলে দেশ দু’টি কোনো বিলম্ব না করে পরস্পরকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে এবং পাশ্চাত্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে একত্রে বিরুদ্ধাচারণ করবে।

এক বহু পাক্ষিক পৃথিবী গড়ার লক্ষ্যে রাশিয়ার পার্লমেন্ট গত মাসে এ চুক্তির পক্ষে সর্বসম্মভাবে ভোট দেয়। পিয়ংইয়ং এক ডিক্রির মাধ্যমে এর অনুমোদন দেয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্কের উন্নতি ঘটে।

সূত্র : বাসস

 

সর্বশেষ সংবাদ

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ