spot_img

অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ বেড়েছে ৩১৬ শতংশ

অবশ্যই পরুন

চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ায় ইহুদিবিরোধী ঘটনা পূর্ববর্তী ১২ মাসের সময়ের তুলনায় ৩১৬ শতাংশ বেড়েছে। অস্ট্রেলিয়ান ইহুদিদের একটি নির্বাহী পরিষদের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

রোববার প্রকাশিত প্রতিবেদনে ইসিএজে জানিয়েছে, গত ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত সময়ে ২০৬২টি ইহুদি-বিরোধী ঘটনা ঘটেছে। স্থানীয় ইহুদি সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে। তারা আরো জানিয়েছে, অথচ ২০২৩ সালের পূর্ববর্তী ১২ মাসে ৪৯৫টি ইহুদি-বিরোধী ঘটনা ঘটেছি।

ইসিএজের প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়ায় বছরে ৬৫টি ইহুদিবিরোধী শারীরিক আক্রমণ হয়েছে। যার মধ্যে ৪৪ বছর বয়সী একজন ইহুদি লোক ছিল। তাকে ‘ইহুদি কুকুর’ বলে উত্যক্ত করা হতো। ২৮ অক্টোবর ২০২৩-এ সিডনি পার্কে তিনজন লোক তাকে পিটিয়ে আহত করেছিল। এ ঘটনায় তার চোখ দু’টি কালো হয়ে গেছে। এছাড়া মেরুদণ্ডে চারটি ফ্র্যাকচার হয়েছে। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আরেকজন ইহুদি ছিল। তাকে স্থানীয়রা ‘নোংরা ইহুদি’ বলে রাগাতো। তাকেও এভাবে পিটিয়ে আহত করা হয়েছিল।

সূত্র : জেরুসালেম পোস্ট

সর্বশেষ সংবাদ

গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ