spot_img

চা-শ্রমিক সেজে সিরিজের ট্রফি উন্মোচন করলেন জ্যোতি-লুইস

অবশ্যই পরুন

নতুন নতুন চমক উপহার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় আইরিশ ক্রিকেটাররা বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশায় ভ্রমণ করেছিলেন। এবার টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে চায়ের দেশ সিলেটে, চায়ের বাগানে ঢুকে চমক দিলেন দুই অধিনায়ক।

আজ বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসকে দেখা যায় চা শ্রমিকের বেশে। চা শ্রমিক সেজে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করলেন দুই অধিনায়ক।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত ট্রফি উন্মোচনের ট্রফিতে দেখা গেছে, দুজনের মাথায় গামছা। পিঠে সংগ্রহ করা চা-পাতা রাখার ঝুড়ি। বাগানের মাঝখানে কোনো এক জায়গায় দুই অধিনায়ক উঁচু করে ধরে রেখেছেন ট্রফি।

আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এখন মিশন টি-টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার শুরু হবে তিন ম্যাচের সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ৭ এবং ৯ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে; শুরু হবে দুপুর ২টা থেকে।

সর্বশেষ সংবাদ

রোনালদো প্রার্থনা করেছিলেন, ‘মেসি যেন বিশ্বকাপ জিততে না পারে’

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার একটি প্রামাণ্যচিত্রে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই স্বীকার করেছেন, ২০১৪ বিশ্বকাপে...

এই বিভাগের অন্যান্য সংবাদ