spot_img

বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. শাহিনুল আলম

অবশ্যই পরুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য পদে নতুন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার ক্ষমতা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অর্পিত হয়েছে। গত ১০ নভেম্বর ২০২৪ তারিখে গেজেট আকারে এই নিয়োগ প্রকাশিত হয়। তার পরিপ্রেক্ষিতে উপাচার্য পদটি শূন্য হয়ে পড়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ধারা ১৩ অনুযায়ী, উপাচার্য পদ শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমকে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ