spot_img

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ২৭

অবশ্যই পরুন

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে। দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, গত সপ্তাহ থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে অন্তত চারটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধস হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র হাদি ওয়াহিউদি রয়টার্সকে জানান, সবশেষ বুধবার (২৭ নভেম্বর) দেলি সেরদাং গ্রামে ভূমিধসে ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এছাড়া, কাদার নিচে চাপা পড়েছে অনেক ঘরবাড়ি ও যানবাহন, এমনটা জানিয়েছেন উত্তর সুমাত্রার একজন সরকারি কর্মকর্তা।

ইন্দোনেশিয়ার দুর্যোগ মন্ত্রণালয় জানায়, প্রদেশটিতে গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে চারটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বিধ্বস্ত হয়েছে সড়ক, ঘরবাড়ি। উপড়ে পড়েছে গাছপালা। বন্যার কবলে পড়েছে প্রদেশটির রাজধানী মেদানও।

সর্বশেষ সংবাদ

এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন

মার্কিন পপতারকা বিলি আইলিশ সম্প্রতি ‘এল’ (Elle) ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে নিজের ক্যারিয়ার, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ