spot_img

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২

অবশ্যই পরুন

গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃত দুইজনের নাম জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অভিযান চলমান রয়েছে।

যৌথবাহিনী জানায়, গত মঙ্গলবার ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এর জেরে দেশীয় অস্ত্র নিয়ে মহল্লায় মিছিল করেন নেতাকর্মীরা। এ ঘটনায় মোট ৫ জন আহতও হন। ফলে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দেওয়ায় অভিযান চালোনো হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি নাশকতাকারীদের গ্রেফতারে রাতভর অভিযান চলবে বলেও জানান তারা।

সর্বশেষ সংবাদ

দ. আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ডেল মার্টিন বেনকেনস্টাইন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩ ওয়ানডে খেলেছিলেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ