spot_img

আলিয়া প্রসঙ্গে অজানা তথ্য ফাঁস করলেন রণবীর

অবশ্যই পরুন

বলিউড দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট প্রায়শই কোনও না কোনও কারণে খবরে থাকেন। তবে এবার অভিনেত্রীর অবাক করা একটি ঘটনা ফাঁস করলেন স্বামী রণবীর। যে ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এমন মহান ব্যক্তিত্বকে নাকি চেনেনই না অভিনেত্রী?

রণবীর কাপুর সম্প্রতি গোয়ায় একটি চলচ্চিত্র উৎসবে যোগ দেন। সেই সময়, অভিনেতা তাঁর স্ত্রী অর্থাৎ আলিয়া ভাটের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথাও বলেছিলেন। রণবীর জানান, প্রথম দেখায় আলিয়া তাঁকে কী প্রশ্ন করেছিলেন। আলিয়া নাকি চিনতেনই না কিশোর কুমারকে। তাই রণবীরকে জিজ্ঞাসা করেছিলেন কে কিশোর কুমার? আলিয়ার এই প্রশ্নে চমকে গিয়েছিলেন রণবীর।

সেখানে উপস্থিত লোকজনও রণবীরের কথা শুনে অবাক। কিশোর কুমার এমন এক জনপ্রিয় নাম, যাঁকে গোটা পৃথিবী চেনে। সকলের কাছে সমান জনপ্রিয় তিনি। তাই আলিয়ার এমন কথা শুনে অনেকেই অবাক। রণবীর বলেছিলেন, নতুন প্রজন্ম এলে লোকেরা পুরোনোদের ভুলে যায়। যে কারণে আলিয়ার সঙ্গেও হয়তো একই ঘটনা ঘটেছিল এবং তাই তিনি জানতেনই না কে কিশোর কুমার।

প্রসঙ্গত, বহু বছর আগে কফি উইথ করণ-এ আলিয়া এমন কিছু বলেছিলেন, যে কারণে তাঁকে অনেক ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল। অভিনেত্রী ভারতের রাষ্ট্রপতির নাম ভুল বলেছিলেন। এবং যে কারণে তাঁকে প্রচণ্ড ট্রোলড হতে হয়েছিল। এবার ফের এই বিষয় নিয়ে জোর চর্চা। আলিয়াও জানতেন না কে কিশোর কুমার। এত বড় গায়কের কথা না জানার জন্য ট্রোলিংয়ের মুখে পড়তে হতে পারে অভিনেত্রীকে। তাই অনেকেই ভাবছেন সবটা জেনেও কী করে আলিয়া প্রসঙ্গে একথা বললেন রণবীর?

সর্বশেষ সংবাদ

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: আইন উপদেষ্টা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ