spot_img

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : শিশুসহ দগ্ধ ৭

অবশ্যই পরুন

ঢাকার মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধরা হলেন আব্দুল খলিল (৪০), মোছাম্মদ রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।

তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো: শাওন বিন রহমান বলেন, মিরপুর থেকে আসা দগ্ধ সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে আব্দুল খলিলের শরীরের ৯৫ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ এবং মোহাম্মদের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে: হাজি বাবাই

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। সম্প্রতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ