spot_img

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৯

অবশ্যই পরুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুটি যাত্রীবাহী ভ্যানে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) খাইবারপাখতুনখাওয়ার উপজাতি অধ্যুষিত কুররম এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রদেশটির মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী।

কুররম উপজাতীয় জেলায় বন্দুকধারীদের হামলায় তিন ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং তাদের মধ্যে একজন নারী ও এক শিশুও রয়েছেন বলেও জানান তিনি।

যাত্রীবাহী ভ্যানে বন্দুকধারীদের অতর্কিত হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এই কর্মকর্তা।

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতীয় ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানদের মাঝে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে।

তবে এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এদিকে যাত্রীবাহী ভ্যানে সন্ত্রাসী হামলার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেন, নিরীহ যাত্রীদের ওপর এমন হামলা একেবারে কাপুরুষোচিত ও অমানবিক কাজ। এ ঘটনার জন্য দায়ীদের শাস্তি পেতে হবে।

তিনি আহতদের সঠিক চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

সূত্র: জিও নিউজ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ