spot_img

শহীদদের নামে সারা দেশে ২২০টি স্টেডিয়াম হবে: ক্রীড়া উপদেষ্টা

অবশ্যই পরুন

সংসদ ভবন এলাকায় শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার (১৬ নভেম্বর) সকালে সংসদ ভবন এলাকায় এ স্টেডিয়াম উদ্বোধন করেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, পিছিয়ে পড়াদের বাদ রেখে সমাজ এগিয়ে যেতে পারবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে জাতি।

শহীদদের জন্য নানা উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, শহীদদের নামে সারা দেশে ২২০টি উপজেলায় স্টেডিয়াম হবে।

ত্যাগের মূল্য পরিশোধ নয় সম্মানের জন্য পাঠ্য পুস্তকে একটা অধ্যায় জুলাই অভ্যুত্থান ও শহীদদের নিয়ে হবে; যেন দেশ ও জাতি শহীদদের বীরত্ব ও ত্যাগের বিষয়ে জানতে পারে’, যোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ আনোয়ার উল্ল্যাহ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী এবং অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

বন্যা মোকাবেলায় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের আহ্বান

বন্যা মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের আহ্বান জানিয়েছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। শনিবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের...

এই বিভাগের অন্যান্য সংবাদ