নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান জানিয়েছেন, ঈদকে সামনে রেখে কয়েকদিনের তীব্র যাত্রীচাপের পর রাজধানীর নৌপথে এখন কিছুটা স্বস্তি ফিরেছে।
শুক্রবার (২০ মার্চ) সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, আজকেই ঘরমুখো যাত্রীদের চাপের শেষ দিন হিসেবে ধরা হচ্ছে এবং এখন থেকে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
রাষ্ট্রপতি...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি।
শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তারা বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকায় ফিরবেন।
মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড...
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরে আসতে চাইলে বিশেষ ব্যবস্থায় তাদের দেশে আনার ব্যবস্থা করবে সরকার, এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
এই সংঘাতে সৌদি আরবে নিহত মোশাররফ হোসেনের মরদেহ শুক্রবার (২০ মার্চ) সকালে দেশে পৌঁছায়। মরদেহ হস্তান্তর...
১৯৬৭ সালের পর এই প্রথম পবিত্র রমজানের শেষে জেরুজালেমের আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদ প্রাঙ্গণ বন্ধ রাখায় মুসল্লিরা বাধ্য হয়ে ঈদের নামাজ আদায় করছেন পুরোনো শহরের (ওল্ড সিটি) বাইরে।
শুক্রবার সকালে শত শত মুসল্লিকে ওল্ড সিটির প্রবেশপথে...
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২০ মার্চ) আইআরজিসির পক্ষ থেকে নায়িনি নিহত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে,...
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে চলমান প্রতিশোধমূলক ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৬৫তম ধাপে তারা নতুন মাল্টি-ওয়ারহেড ‘নাসরাল্লাহ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই দফায় ইসরায়েলের বৃহৎ তেল শোধনাগার—আশদোদ ও হাইফা—লক্ষ্য...
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন ধরনের ট্যাংক ব্যবহার করে একটি আক্রমণাত্মক কৌশলগত সামরিক মহড়া তদারকি করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ ।
শুক্রবার (২০ মার্চ) কেসিএনএ বরাত এ খবর জানিয়েছে রয়টার্স।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই মহড়ায়...
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঈদযাত্রার শেষ দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আজও ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
আজ শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্যে যেতে হাজারো যাত্রী স্টেশনে ভিড় করেন। শেষ মুহূর্তে বাড়ি ফেরার চাপ থাকলেও...
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, চলমান যুদ্ধে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা হারিয়েছে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের সামর্থ্যও নেই।
ফেব্রুয়ারি ২৮ তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর আগে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন আলোচনা হলেও...