দেশজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই উৎসব ঘিরে শহর ও গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। সারাদেশে মুসল্লিরা অংশ নিচ্ছেন ঈদ জামাতে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইতোমধ্যে ঈদুল ফিতরের নামজের তৃতীয় জামাত সম্পন্ন হয়েছে।...
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার।
তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি।
শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তারা বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকায় ফিরবেন।
মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড...
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা আজ (২০ মার্চ) সারা দেশে ধর্মীয় মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। ঝড়ো হাওয়া ও বৃষ্টিসহ বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিন...
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঈদযাত্রার শেষ দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আজও ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
আজ শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্যে যেতে হাজারো যাত্রী স্টেশনে ভিড় করেন। শেষ মুহূর্তে বাড়ি ফেরার চাপ থাকলেও...
বছর ঘুরে আবারও দুয়ারে পবিত্র ঈদুল ফিতর। আনন্দ আর উৎসবের এই সময়ে বাগড়া দিতে পারে বৈরী আবহাওয়া। কালবৈশাখীর মৌসুম হওয়ায় ঈদের আগে ও পরে দেশজুড়ে ঝড়-বৃষ্টির প্রবল শঙ্কা দেখা দিয়েছে।
বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবথেকে বেশি বৈরী থাকতে পারে...
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত...
রাজধানীর সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব...
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন মারা গেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা...
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরই চাঁদপুর জেলার অর্ধশতাধিক গ্রামে দুই ঈদ উদযাপন হয়ে থাকে। তবে এবার ঘটলো আরও ব্যতিক্রমী ঘটনা। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাত্র ৭ জন মুসল্লি নিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে!
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ)...