তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারি গণমাধ্যমের ওপর দেশের মানুষের বিরক্তি আছে। আমরা নতুনভাবে শুরু করতে চাই। বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব আমরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন,...
পবিত্র রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য মন্ত্রিসভার সদস্যদের প্রতি আহ্বান...
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না জানিয়ে তিনি বলেন, বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনো কম। আগে অগ্রাধিকার ঠিক...
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের লম্বরী মিটাপানির সমুদ্র সৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সৈকত এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে...
অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ফেয়ার নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার দেশ ও জনগণের স্বার্থের পক্ষে উদ্যোগ নিলে আমাদের সহযোগিতা পাবে। জনস্বার্থের বিরুদ্ধে গেলে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলব।
আজ মঙ্গলবার...
নতুন করে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন নবনিযুক্ত মন্ত্রীরা।
মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সমন্বয়ে মোট ৪৯ জন সদস্য থাকছেন। নতুন তালিকায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি কয়েকজন নবীন মুখও...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এনসিপিসহ ১১দলীয় ঐক্যের এমপিরাও উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ শপথের মধ্য দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলের সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা ডাকে বিএনপি। সেই সভাতেই সংসদ নেতা এবং...