spot_img

ব্রেকিং নিউজ

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান, নিহত ১৩৩

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। সীমান্তে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার জেরে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে দুই দেশের মধ্যে। এর মধ্যেই কাবুল ও কান্দাহারসহ একাধিক এলাকায় পাকিস্তানের হামলার খবর পাওয়া গেছে। পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১৩৩ জন আফগান...

ইরানের ন্যায্য অধিকার রক্ষায় পাশে থাকবে চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ইরানের ন্যায্য অধিকার, স্বার্থ ও জাতীয় স্থিতিশীলতা রক্ষায় চীন দেশটির সরকার ও জনগণের পাশে রয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চীন রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের পক্ষে এবং আন্তর্জাতিক...

বিশ্বকাপে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে সেমির আশা বাঁচালো ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত। ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই করেও শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে জিম্বাবুয়ে। এদিন আগে ব্যাট করে ভারত তোলে ২৫৬ রান। ভারতের হয়ে ফিফটি করেন হার্দিক...

‘কাঁধে কাঁধ মিলিয়ে’ লড়াই করবে ভারত-ইসরায়েল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও ইসরায়েল ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে। কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে দুই দিনের সফর শেষে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি এ কথা বলেন। দেশের ভেতরে সমালোচনার মুখে পড়া এই সফরটি...

তৌহিদ হোসেন বাদ, জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি প্রার্থী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) সভাপতি পদের আসন্ন নির্বাচনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রার্থী করেছিল। তবে নবনির্বাচিত বিএনপি সরকার তাকে বাদ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী...

নির্বাচনী ট্রাইব্যুনালে জামায়াতের মামলা, সব ব্যালট হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে কারচুপির অভিযোগ এনে দায়ের করা আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট বিভাগের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ...

খুব দ্রুতই ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে সরকার

অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব দ্রুতই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ...

রাজনৈতিক বিবেচনায় গভর্নর নিয়োগ নির্বাচনী ইশতেহারের সুস্পষ্ট লঙ্ঘন: টিআইবি

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়েছে উল্লেখ করে—এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নতুন গভর্নর স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কতটা স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন—সে ব্যাপারেও প্রশ্ন তুলেছে টিআইবি। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে...

আপাতত বাড়ছে না এলপিজির দাম: বাণিজ্যমন্ত্রী

এলপিজির দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এলপিজির বর্তমান বাজারমূল্য ও সরবরাহ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজির আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা...

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

সম্প্রতি রাষ্ট্রপতির দেওয়া বক্তব্য জুলাই মাসকে অসম্মান করেছে, যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী। ফলে তার অপসারণ চেয়ে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশটি...
- Advertisement -spot_img

Latest News

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

‘প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন’ বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। এমনকি বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ...
- Advertisement -spot_img