প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে তাদের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
এর আগে, শুক্রবার বিকেল ৪টায় খালেদা জিয়া রাজধানীর...
রাজধানীসহ সারা দেশে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজ...
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হয়ে সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে পৌঁছান।
এর আগে, বিকেল ৩টা ৫০ মিনিটে বেগম জিয়া...
জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তাদের বিরুদ্ধে যে তথ্য-প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যেকোনো আদালত বলবে তারা দোষী। এমনটি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সব তথ্য-প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘শেখ...
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।
শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে জানানো হয় এ তথ্য।
এদিন সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার‑উজ‑জামান, নৌবাহিনী...
ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ শোকবার্তা দেওয়া হয়।
শোকবার্তায় বলা হয়, ইতোমধ্যে...
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেছেন, ১২ দিনের সংঘাতে ইরান প্রমাণ করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রকৃতপক্ষেই প্রতিরোধক্ষম। আর যুক্তরাষ্ট্রও বুঝে গেছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হওয়া কোনো সহজ কাজ নয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর)...
রাজধানী ঢাকায় ভূমিকম্পের ভয়াবহ এই কম্পনে বংশাল এলাকার কসাইটুলিতে ৫ তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন পথচারীর মৃত্যু হয়েছে।
আজ ২১ নভেম্বর শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানা ডিউটি অফিসার। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা...
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ...
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে শনিবারও (২২ নভেম্বর)। চলতি মাসের শেষ দিকে দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।
এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামীকাল শনিবারের...