প্রতি বছরের মতো এবারও রমজান মাসে সুলভমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। নির্ধারিত দামে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা করে...
জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ঘিরে নতুন বিতর্কের জেরে লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন। এ বিষয়ে আর কোনোভাবে লেবার পার্টিকে ‘বিব্রত’ করতে চান না বলে উল্লেখ করেছেন তিনি। খবর বিবিসির।
সাবেক এই ক্যাবিনেট মন্ত্রীকে...
জামায়াত ক্ষমতায় আসলে নারীর অধিকার সংকুচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, কোন কোন জায়গায় ধর্মীয়...
জামায়াতে ইসলামী বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না, তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনি এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, জামায়াত নারীদের...
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছর করে ১০ বছর, তার ভাগ্নি শেখ রেহানার মেয়ে ও বিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ৪ বছর, এক...
হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, রাফাহ সীমান্ত পুনরায় খোলা ফিলিস্তিনি জনগণের ‘অর্জিত অধিকার’। ফিলিস্তিনি গণমাধ্যমে উদ্ধৃত মন্তব্যে তিনি এ কথা জানান।
হামাস সতর্ক করে বলেছে, রাফাহ সীমান্তে ইসরায়েলের কোনো ধরনের বিধিনিষেধ বা শর্ত আরোপ করা হলে তা যুদ্ধবিরতি...
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, নির্বাচনে জোট বিজয়ী হলে চির দিনের...
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে একক সাধারণ পদ্ধতিতে বিজয়ীদের নম্বর নির্বাচন করা হয়।...
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে এই সিদ্ধান্ত জানিয়েছে। এ সময় ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে এবং...