spot_img

অর্থনীতি

সবজির বাজারে আগুন, কমেনি ডিমের দাম

ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারজুড়েই সবজির পসরা। সরবরাহেও নেই ঘাটতি। কিন্তু ক্রেতার নাগালে নেই দাম। ভোক্তার চাহিদায় থাকা বেশিরভাগ সবজির গায়েই আগুন। দাম ৫০ থেকে ১২০ টাকার মধ্যে। কম দামে মিলছে দুয়েকটি সবজি। তার মধ্যে অন্যতম কাঁচা পেঁপে। রাজধানীর হাতিরপুল...

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট...

ভ্যাট রিটার্ন দাখিলের নতুন সময়সীমা নির্ধারণ

মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, সাধারণ নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। তবে সরকারি,...

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনায় বিশ্বের সেরা ৫ প্রতিষ্ঠান যুক্ত: নৌপরিবহন মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনায় বিশ্বের সেরা পাঁচটি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ আন্তর্জাতিক সামুদ্রিক ও অফশোর প্রদর্শনী (বিমক্স) মেলায় এ দাবি করেন তিনি। মন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরের...

এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণের বিষয়ে গণশুনানি আহ্বান করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ২৯ অক্টোবর রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান অডিটোরিয়ামে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে। বুধবার (১৪ অক্টোবর) বিইআরসি...

এলপিজি সরবরাহে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

এলপিজি গ্যাসের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি বা সরবরাহব্যবস্থা ব্যাহত করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে ডিলারদের প্রতি আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী...

ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি করতে চায় বাংলাদেশ

ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানো, বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো এবং বিনিয়োগ সম্প্রসারণে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র...

আইএমএফের পূর্বাভাস নিয়ে চিন্তিত নয় সরকার: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থায়ন নিয়ে এখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তা ভুল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, সংস্থাটির পূর্বাভাস নিয়ে সরকার চিন্তিত নয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্যাংককে বিশ্বব্যাংক ও আইএমএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক...

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায়...

এআই খাতে বিনিয়োগে ৩ শতাংশে বৈশ্বিক প্রবৃদ্ধি, লাভবান এশিয়ার অর্থনীতি: আইএমএফ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগের ফলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে ধরে রাখা সম্ভব হচ্ছে। একই সঙ্গে, এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার সরবরাহকারী এশিয়ার বিভিন্ন দেশও এ বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছে। সোমবার (১২ অক্টোবর) এ কথা...
- Advertisement -spot_img

Latest News

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

গাজীপুরে রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে।...
- Advertisement -spot_img