রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল...
রংপুরে আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই। মঙ্গলবার (২২ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যর বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।
এ ছাড়া পলাতক ২৪ আসামির পক্ষে ৪ জন স্টেট...
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন স্বনামধন্য লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। ছড়িয়েছিল মৃত্যুর গুজবও। অবশেষে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টায় পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেন।
ইউনিভার্সাল...
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে কোমলমতি শিক্ষার্থীসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সকল রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন শোক প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) শোক...
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদফতর (আইএসপিআর)। মঙ্গলবার (২২ জুলাই) এক বার্তায় এ বিষয়টি স্পষ্ট করে আইএসপিআর।
বার্তায় বলা হয়, মাইলস্টোনের ঘটনায়...
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২২ জুলাই) সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সাখাওয়াত বলেন, ‘চিকিৎসকের পরামর্শ...
বিপুল পরিমাণে ইসরায়েলি ট্যাঙ্ক স্থানীয় সময় সোমবার (২১ জুলাই) গাজা শহরের দেইর-আল-বালাহের দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রথমবারের মতো প্রবেশ করেছে। ইসরায়েলি সূত্রে জানানো হয়েছে, সেনাবাহিনী সন্দেহ করছে যে এই এলাকায় জিম্মি হিসেবে আটক ইসরায়েলি নাগরিকদের রাখা হতে পারে।
এই অঞ্চল গাজায়...
২২ গজের ক্রিকেটে বনেদী ফরম্যাটের নাম টেস্ট। ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভিড়েও আলাদাভাবে স্থান নিয়ে আছে ৫ দিনের এই খেলা। এবার টেস্ট ক্রিকেটে যুগান্তকারী পরিবর্তনের পথে হাঁটছে আইসিসি। দ্বি-স্তরের টেস্ট কাঠামো চালুর সম্ভাবনা যাচাইয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন...
গাজায় যুদ্ধের অবসানের জন্য দুই ডজনেরও বেশি দেশ তীব্র ভাষায় আহ্বান জানিয়েছে। তারা বলেছে, গাজায় মানবিক সংকট ‘নতুন গভীরতায়’ পৌঁছেছে। ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বাড়ার সঙ্গে সঙ্গে তার মিত্র দেশগুলোর ভাষাও তীক্ষ্ণ হচ্ছে।
স্থানীয় সময় সোমবার (২১ জুলাই) এই যৌথ বিবৃতি...
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে জ্বালানি সরবরাহের ঝুঁকিতে ফিলিপাইনে জাতীয় জ্বালানি ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
মঙ্গলবার...