ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আবার সচল হয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...
রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও ২৮৮টি ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়েছে ভারত। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিএসি এস-৪০০ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমের জন্য ২৮৮টি ক্ষেপণাস্ত্র কেনার ‘অ্যাকসেপ্টেন্স অব...
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে কলম্বো এবং দক্ষিণ এশিয়াজুড়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে খেলতে রাজি হওয়ায় এই ম্যাচ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
রবিবার সন্ধ্যায় কলম্বোর R. Premadasa Stadium স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের ধারণক্ষমতা...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয়ী হওয়া বিএনপির প্রার্থীদের বাড়ি একই গ্রামে। রাউজান উপজেলার গহিরা গ্রাম থেকে এবার তিনজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনটি পৃথক আসনে জয় পাওয়ায় গ্রামজুড়ে উৎসবমুখর...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে লড়ে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার...
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই মাসে জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় স্পষ্ট করে যে, দেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ফ্রান্সের ঘরোয়া সব প্রতিযোগিতা এবং উয়েফা সুপার কাপে জিতে গত মৌসুমটা ইতিহাসগড়া ছিল প্যারিস সেইন্ট জার্মেইয়ের জন্য। তবে এবার তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ গতবারের মতো গোছালো নয়...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। সানাজিক...
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরায়েলের দু’বছরের আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯০ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানায় সংস্থাটি।
ইউএনআরডব্লিউএ’র পোস্টে বলা হয়, গাজার অক্ষত স্কুলগুলো...
ক্যারিবীয় সাগরে একটি নৌকায় হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে চলমান এমন সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৩ জনে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে...