spot_img

দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি: রিজভী

অবশ্যই পরুন

দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি, বরং তা আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখনো গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে পতিত শক্তি।

শুক্রবার (২০ নভেম্বর) নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপির দুই কর্মীর কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যেনো কোনো মায়ের বুক খালি না হয়, কোনো স্ত্রী স্বামী হারা না হয়, বোনকে ভাই না হারাতে হয় সেই ধৈর্য সহনশীলতা নিয়ে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, যারা রক্তপাত ছাড়া শান্তিতে থাকতে পারে না, তাই বিদেশে পালিয়ে গিয়েও তাদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে। তাই তারা এখনো এদেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।

এ দিন সকালে রুহুল কবির রিজভী নড়াইলের কালিয়া উপজেলা শহরের চাঁদপুর ও ছোট কালিয়া এলাকায় নিহত উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাস (জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা),র উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যার কবর জেয়ারত করেন। পরে তিনি নিহতদের বাড়িতে যান, শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদেনা ও খুনিদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন।

পরে সাংবাদিকদের ব্রিফিং কালে রিজভী, পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আরো বলেন, ২০২৪এ মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিমসহ অজস্র মাসুম শিক্ষার্থীর রক্ত ঝরিয়েও তার রক্ত পিপাসা নিবৃত হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পাশ্ববর্তী দেশ পালিয়ে গিয়েও তার এদেশীয় অনুচরদের দিয়ে আবারো রক্তের হলি খেলায় মেতে উঠেছে। তারই ধারাবাহিকতায় কালিয়ার কুষকদল নেতা শাহীনও জাসাসের সোহেলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরো বলেন, পলাতক স্বৈরাচারের দেশের গণতান্ত্রিক পরিবেশ শান্তি স্থিতিশিলতা বিনষ্টের এ সব কোনো ষড়যন্ত্রই যেমন সফল হবে না, তেমনি এ দেশের মাটিতে এদের বিচার কেউ প্রতিহত করতে পারবেনা।

কবর জিয়ারতের সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পরে নড়াইলের কালিয়া উপজেলা যুবদল-ছাত্রদল কতৃক আয়োজিত মোটরসাইকেল শোডাউনে আওয়ামী লীগের অতর্কিত হামলায় গুরুত্বর আহত উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাস (জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা),র উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে চিকিৎসার জন্য খুলনা নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনা দুইজনকে আটক করা হয়েছে,মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ

জুমার নামাজের পর প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিশুরা। এ সময় শিশুদেরকে উপহার দেন প্রধানমন্ত্রী। শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে...

এই বিভাগের অন্যান্য সংবাদ