spot_img

ক্রিকেটারদের মন খুলে কথা বলার জন্য ‘স্বাধীন ফোরাম’ গঠন অস্ট্রেলিয়ার

অবশ্যই পরুন

বহুল আলোচিত স্যান্ডপেপার কাণ্ডে নতুন করে কোনো তদন্ত শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ওই ঘটনা নিয়ে ক্রিকেটাররা যেন মন খুলে কথা বলতে পারেন, সে জন্য একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডের আগে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে আকস্মিক এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সিএর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।

স্বাধীন ফোরামে যে কেউ মতামত জানালেও সেসব পুরোপুরি প্রকাশ করা হবে না বলে গণমাধ্যমের সামনে জানানো হয়।

দক্ষিণ আফ্রিকায় ২০১৮ সালে স্যান্ডপেপার ব্যবহার করে বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট ১ বছর, তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার ৯ মাস করে নিষিদ্ধ হয়েছিলেন।

সম্প্রতি প্রকাশিত উসমান খাজার আত্মজীবনীতে এই ঘটনার নতুন বিবরণ উঠে এসেছে। খাজার দাবি, দলের প্রায় সবাই বল টেম্পারিংয়ের চেষ্টা সম্পর্কে জানতেন। ওয়ার্নারও তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন।

তবে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার মিচেল স্টার্ক দাবি করেছেন, তারা এই পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না।

সর্বশেষ সংবাদ

শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে: মাহ্‌দী আমিন

জাতীয় বাজেটে নানামুখী আর্থিক চাপ থাকা সত্ত্বেও শিশুদের কল্যাণ, শিক্ষা ও সুরক্ষায় বিনিয়োগ সুরক্ষিত এবং সম্প্রসারিত করতে এশিয়ার সরকারগুলোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ