spot_img

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব ডিজাস্টার অ্যান্ড হিউম্যানিটারিয়ান রেসপন্স এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টেলর গ্যারেট।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যে অভিবাসী বহিষ্কারে আসছে নতুন নিয়ম

যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের দেশ থেকে বহিষ্কারের আগে পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ