spot_img

হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর

অবশ্যই পরুন

২০২৭ সালের পবিত্র হজ পালনে ইচ্ছুক বাংলাদেশি মুসল্লিদের জন্য এসেছে সুখবর। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীদের কোটা বাড়িয়েছে। একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় নতুন করে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১৫ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই সময় বাংলাদেশের জন্য অনুমোদিত হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরবর্তী সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের জন্য কোটা বৃদ্ধি করে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) থেকে বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় নতুন করে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।

তবে নির্ধারিত সময়ের আগেই বর্ধিত ও অব্যবহৃত কোটা পূরণ হয়ে গেলে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

এদিকে, যারা নতুন করে প্রাথমিক নিবন্ধন করবেন, তাদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের বাকি অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

তাই ২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন ও পরবর্তী অর্থ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী

এসএসসি ও এইচএসসিসহ পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এ পদ্ধতিতে পরীক্ষা শুরুর মাত্র এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ