spot_img

যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে অন্তহীন যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল: গালিবাফ

অবশ্যই পরুন

ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে এমন এক দীর্ঘস্থায়ী ও অন্তহীন যুদ্ধে জড়াতে চায়, যেখান থেকে কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষেই বেরিয়ে আসা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, এক বার্তায় কলিবফ অভিযোগ করেন, ইসরায়েল দিনরাত চেষ্টা চালাচ্ছে, যাতে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে একটি অন্তহীন সংঘাতে জড়িয়ে ফেলা যায়।

তিনি বলেন, ইসরায়েল চায় যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধের চোরাবালিতে আটকে পড়ুক, যেখান থেকে বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষেই বেরিয়ে আসা সম্ভব হবে না। তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট—যে দলেরই হোন না কেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা তার জন্য কঠিন হবে।

গালিবাফ আরও বলেন, ওয়াশিংটন যত দিন পর্যন্ত ‘ইসরায়েল ফার্স্ট’ বা ‘সবার আগে ইসরায়েল’ নীতি থেকে সরে না আসবে, তত দিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দ্রুত এক অন্ধকার যুগের দিকে এগিয়ে যাবে।

তার এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি এবং ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন নিয়ে তেহরানের অবস্থান আবারও স্পষ্ট হয়েছে। পার্সটুডে

সর্বশেষ সংবাদ

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) শুরুর আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ