spot_img

কুয়েতে যৌথ সামরিক সদর দপ্তর গড়ছে উপসাগরীয় ৬ দেশ

অবশ্যই পরুন

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয় সদস্য রাষ্ট্র কুয়েতে একটি আধুনিক সমন্বিত সামরিক সদর দপ্তর স্থাপন এবং সেখানে প্রয়োজনীয় সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। জোটটির মহাসচিব এ তথ্য জানিয়েছেন।

বাহরাইনে অনুষ্ঠিত জিসিসির যৌথ প্রতিরক্ষা কাউন্সিলের ২৩তম বৈঠকে সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা এ সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে বিষয়টি জানানো হয়। তবে সদর দপ্তর নির্মাণের সময়সীমা কিংবা সেখানে কতসংখ্যক সেনা মোতায়েন করা হবে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

জিসিসির ছয় সদস্য রাষ্ট্র হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় অঞ্চলের এই ছয়টি দেশই রাজতান্ত্রিক রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মিত্র।

এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে কুয়েতে অনুষ্ঠিত এক সম্মেলনে জিসিসির সমন্বিত সামরিক কমান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যৌথ সামরিক অভিযান পরিচালনা, সদস্য দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং স্থল, আকাশ ও সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের মুখে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এসব দেশের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

যুদ্ধের প্রভাবে অঞ্চলটিতে বিমান ও নৌ-চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রপ্তানির নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে কুয়েতে সমন্বিত সামরিক সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্তকে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) শুরুর আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ