spot_img

রাশিয়া যুদ্ধের পর ইউক্রেন ভিন্ন রূপে আবির্ভূত হবে: ট্রাম্প

অবশ্যই পরুন

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষে ইউক্রেন এক ভিন্ন রূপে আবির্ভূত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই সংঘাত শীঘ্রই শেষ হবে। রোববার (৮ নভেম্বর) সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে ওয়াশিংটন। আমার মনে হয় চুক্তিটি আমরা সম্পন্ন করতে পারব। এর ফলে ইউক্রেনের আকৃতিটা কিছুটা ভিন্ন হবে।

এদিকে, আলোচনা জটিল হওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যকার উত্তেজনাকে দায়ী করেছেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের অবসানের পেছনে একমাত্র কারণ আমি।

নিষেধাজ্ঞা ও বাণিজ্য নীতির কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, রাশিয়ার প্রতি আমার চেয়ে কঠোর আর কেউ নেই।

সর্বশেষ সংবাদ

আলোচনা এগোলে ইরানের ওপর হামলার সম্ভাবনা নেই: ডোনাল্ড ট্রাম্প

সংঘাত নিরসনে আলোচনা অগ্রসর হতে থাকলে ইরানের ওপর হামলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৯ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ