প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা।
রোববার (০৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। একই দিনে সাক্ষাৎ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন।

