spot_img

বিবেককে ফোন দিয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি সালমানের, বিস্ফোরক দাবি প্রযোজকের

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা সালমান খান ও বিবেক ওবেরয়ের দ্বন্দ্বের কথা নিয়ে এখনও আলচনা করে তাদের ভক্তরা। প্রায় সময় এই বিষয়টা নিয়ে নতুন করে আলোচনা হয়। ২০০৩ সালে দুই তারকার বিরোধ প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। সেই ঘটনার দীর্ঘ সময় পর এবার নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি। প্রযোজক শৈলেন্দ্র সিংয়ের দাবি, বিবেক ওবেরয় যেন বলিউডে আর কাজ না পান, তা নিশ্চিত করেছিলেন সালমান খান।

সম্প্রতি সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে ২০০৩ সালের সেই বিতর্ক এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেন শৈলেন্দ্র। তিনি জানান, বিবেকের সংবাদ সম্মেলনের পর সালমান প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। তবে তিনি সালমানকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দেখানোর পরামর্শ দিয়েছিলেন। শৈলেন্দ্র বলেন, বিবেকের সংবাদ সম্মেলনের পর আমার একটাই প্রতিক্রিয়া ছিল। সালমানকে বলেছিলাম, জীবনে প্রতিক্রিয়া দেখানোর চেয়ে নিজের কাজ করা বেশি জরুরি। যা করার পরে করা যাবে। আপাতত বসি, কিছু সময় কাটাই। ও যা করছে, করতে দাও।

প্রযোজকের দাবি, তিনি সালমানকে আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে নীরবে পরিস্থিতি সামাল দেয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, আমার মনে হয়, সালমান সেটাই করেছিল। সে নিশ্চিত করেছিল, বিবেক যেন বলিউডে আর কাজ না পায়। যদিও আমি নিশ্চিতভাবে জানি না, তবে পরিস্থিতি দেখে আমার তেমনটাই মনে হয়।

উল্লেখ্য, ২০০৩ সালের ১ এপ্রিল এক সংবাদ সম্মেলনে সালমানের বিরুদ্ধে এক রাতে ৪১ বার ফোন করে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করার অভিযোগ তুলেছিলেন বিবেক। সে সময় ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়েও আলোচনা চলছিল। বিবেকের অভিযোগ ছিল, সালমান তাকে ঐশ্বরিয়ার কাছ থেকে দূরে থাকতে বলেছিলেন। তবে এসব অভিযোগ কখনো প্রমাণিত হয়নি এবং পরে সালমানও তা অস্বীকার করেন।

ঘটনাটি সে সময় বলিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন কারিনা কাপুর, অভিষেক বচ্চন ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালির মতো তারকারাও। কারিনা প্রশ্ন তুলেছিলেন, সালমানের সঙ্গে কোনো সমস্যা থাকলে সংবাদমাধ্যমের কাছে না গিয়ে নিজেদের মধ্যে তা মিটিয়ে নেয়া যেত কি না। অন্যদিকে সালমানের ঘনিষ্ঠ বন্ধু বানসালি তাকে নিজের দেখা অন্যতম ভালো মানুষ হিসেবে উল্লেখ করেছিলেন। একই সঙ্গে বিবেকের সংবাদ সম্মেলন করার সিদ্ধান্তেরও সমালোচনা করেছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ

প্রথাগত কূটনৈতিক তৎপরতা দিয়ে রো‌হিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয় বলে মন্তব্য ক‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, রাখাইনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ