spot_img

মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট

অবশ্যই পরুন

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা শেষে চুক্তিটি অনুমোদিত হয়।

চুক্তির পক্ষে ভোট দিয়েছেন ২৭৯ জন পার্লামেন্ট সদস্য, বিপক্ষে ভোট পড়েছে ১১৯টি। এ ছাড়া ভোটদানে বিরত ছিলেন ৩৯৮ জন সদস্য।

এর আগে বুধবার তুরস্কের পার্লামেন্টে চুক্তিটির প্রথম অনুচ্ছেদ অনুমোদন করা হয়। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মোট ১৬টি অনুচ্ছেদ রয়েছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট মক্কায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সম্মেলনে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচিত হবে।

সর্বশেষ সংবাদ

প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ

প্রথাগত কূটনৈতিক তৎপরতা দিয়ে রো‌হিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয় বলে মন্তব্য ক‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, রাখাইনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ