spot_img

তরুণ সমাজকে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অবশ্যই পরুন

কৃত্রিম বুধিমত্তা বা এআই’র সুফল পেতে তরুণ সমাজকে প্রযুক্তিতে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে বলে মনে করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এআই বিজনেস সামিট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, শুধু ব্যায় কমানোর হাতিয়ার হিসেবে নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাবহার হতে হবে, নতুন পণ্য ও সেবা সৃষ্টি এবং কর্মসংস্থানের মাধ্যম হিসেবে।

এআই’র নিরাপদ ব্যাবহার ও কার্যকর নিয়ন্ত্রণে জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিশ্ব এখন মহাপরিবর্তনের দুয়ারে দাঁড়িয়ে। যার প্রধান অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা।

এসময় আগামীর বিশ্বে বাংলাদেশের অবস্থান নির্ধারণে নেপথ্যের অন্যতম অনুঘটক হিসেবে ভূমিকা রাখবে এআই— এমন অভিমতও ব্যক্ত করেন রাষ্ট্রপ্রধান।

সর্বশেষ সংবাদ

জলবায়ু পরিবর্তনে দক্ষিণ এশিয়ার কাছে চীনের জবাবদিহি জরুরি

বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ চীনকে দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে আরো বেশি জবাবদিহি করতে হবে। বিশেষ...

এই বিভাগের অন্যান্য সংবাদ