spot_img

আইওয়া সিনেটে ডেমোক্র্যাট প্রার্থীর জয়, হারলেন রিপাবলিকান হিনসন

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী অ্যাশলি হিনসনকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জশ টুরেক। বুধবার (৪ নভেম্বর) এই ফলাফল নিশ্চিত হয়েছে । খবর দ্য গার্ডিয়ানের।

২০০৮ সালের পর, এই প্রথম, আইওয়া থেকে কোনো ডেমোক্র্যাট প্রার্থী সিনেট নির্বাচনে জয়লাভ করলেন। এই জয়ের ফলে মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে ডেমোক্র্যাটরা আরও এক ধাপ এগিয়ে গেল।

শুল্ক নীতি ও ইরান যুদ্ধের কারণে জ্বালানি-সারের দাম বাড়ায় গ্রামীণ ভোটাররা রিপাবলিকানদের ওপর ক্ষুব্ধ ছিলেন। ফলে প্রচারণার সময় জশ টুরেক তাদের এই অসন্তোষকে সফলভাবে কাজে লাগিয়েছেন।

প্যারা-অলিম্পিকে দু’বারের স্বর্ণপদক জয়ী টুরেক বর্তমানে আইওয়া আইনসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। ডেমোক্র্যাটদের অন্যান্য বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে তিনি সাধারণ ভোটারদের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন।

টুরেক এই আসনে বিদায়ী রিপাবলিকান সিনেটর জনি আর্নস্টের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে, পরাজিত প্রার্থী অ্যাশলি হিনসন, ২০২০ সাল থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হিনসন তার প্রচারণায় টুরেককে ‘অত্যন্ত উদারপন্থী’ হিসেবে প্রমাণের চেষ্টা করেছিলেন। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ডোনাল্ড ট্রাম্পের নীতিতে অসন্তোষের কারণে শেষ পর্যন্ত তিনি জয় পেতে ব্যর্থ হন।

সর্বশেষ সংবাদ

পুতিনের কাছে মুজতাবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ