কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম) সামনে রেখে অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (০৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় আয়োজিত এ বৈঠকে কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা অংশ নিচ্ছেন। বৈঠকে সংস্থাটির বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান ও ফোরামের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।
‘একটি সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্য নিয়ে ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ২৮তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম)। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে গতকাল সেন্ট জনসে পৌঁছান হুমায়ুন কবির।
পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উচ্চপর্যায়ের নির্বাহী অধিবেশন এবং সরকারপ্রধানদের পর্যায়ের সম্মেলনে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।

