spot_img

আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

অবশ্যই পরুন

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আমির হোসেন আমু, দীপু মনি, শাজাহান খান, ফারুক খান, আব্দুর রাজ্জাকসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২ নভেম্বর) প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দাখিল করা হয়।

এ মামলায় তাদের বিরুদ্ধে মিরপুর, উত্তরাসহ সারাদেশে হত্যা, হত্যাচেষ্টা, উসকানি, ষড়যন্ত্রসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তাদের পরিকল্পনায় ছাত্র জনতার ওপর ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে আক্রমণ, নির্যাতন চালানোর কথা বলা হয় অভিযোগে।

এ মামলায় গ্রেফতার রয়েছেন ৬ জন আর পলাতক মির্জা আজম। এদিন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম জানান, দ্রুতই অভিযোগ গঠনের শুনানি করা হবে।

গত ২৬ অক্টোবর তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ওই প্রতিবেদন যাচাই–বাছাই করে তা ট্রাইব্যুনালে দাখিল করা হলো আজ। আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির (শীর্ষ নেতৃত্বের দায়) অভিযোগ আনা হয়েছে।

এর আগে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এরই মধ্যে আব্দুর রাজ্জাক ও ডা. দীপু মনির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

পুতিনের কাছে মুজতাবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ