spot_img

কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমান বাহিনী প্রধানের

অবশ্যই পরুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোগামী বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দফতরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। এসময় মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর ৪টি এমআই সিরিজ হেলিকপ্টার ও বিভিন্ন সরঞ্জামসহ ১৩৪ সদস্যের কন্টিনজেন্ট ডিআর কঙ্গোতে নিয়োজিত রয়েছেন। তাদের স্থলাভিষিক্ত হবে ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩।

এরইমধ্যে ২৩ সদস্য কঙ্গো পৌঁছেছেন। বাকিরা আগামী ৪ নভেম্বর দেশটির উদ্দেশে যাত্রা করবেন। এ দলের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।

সর্বশেষ সংবাদ

সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত আমিরাত

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ শুরু হওয়ার হুমকির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত একদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ