spot_img

গত ১৭ বছরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পাড়া-মহল্লায় মাদকের আখড়া গড়ে উঠেছে: আইজিপি

অবশ্যই পরুন

গত ১৭ বছরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পাড়া-মহল্লায় মাদকের আখড়া গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আজ রোববার (২৫ অক্টোবর) বাগেরহাট পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করতে হবে। এ জন্য জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চলতি বছর ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে পর্যাপ্ত প্রশিক্ষণ অবকাঠামোর অভাব রয়েছে। অপরাধ কমাতে পুলিশকে শক্তিশালী করার পাশাপাশি পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বেকারত্ব প্রসঙ্গে আইজিপি বলেন, প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ মানুষ বেকারের তালিকায় যুক্ত হচ্ছেন। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে তরুণদের উৎপাদনশীল কাজে যুক্ত করা গেলে অপরাধপ্রবণতা কমানো সম্ভব।

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

বিগত ১৭ বছরে ধ্বংস হওয়া স্বাস্থ্য খাতে আগামী দুই বছরের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ