spot_img

আমি নোবেল পুরস্কার পাইনি, নরওয়ে আসলে জঘন্য দেশ: ট্রাম্প

অবশ্যই পরুন

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভে নরওয়ের বিরুদ্ধে আবারও আক্রমণাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটিকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা দিয়েছেন তিনি। একইসঙ্গে নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, স্থানীয় সময় রোববার (২৫ অক্টোবর) মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে এক রাজনৈতিক সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়।

মূলত নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত নোবেল কমিটির মাধ্যমে। এছাড়া নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত না জানানোর বিষয়ে নতুন কোনো সরকারি নীতি নেয়ার ইঙ্গিত দেয়নি ট্রাম্প প্রশাসন।

মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে আয়োজিত ওই সমাবেশে ফ্রান্সে সাম্প্রতিক অস্থিরতার জন্য অভিবাসনকে দায়ী করেন ট্রাম্প। তিনি বলেন, কিছু দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানালেও নরওয়ের কাউকে তিনি চান না। ট্রাম্প বলেন, ‘কারণ আমি নোবেল পুরস্কার পাইনি… তাই নরওয়ে থেকে কাউকে চাই না।’

তবে নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে ট্রাম্প প্রশাসন নতুন কোনো সরকারি নীতি গ্রহণ করছে—এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

নরওয়েকে নিয়ে আরও কটূক্তি করে ট্রাম্প বলেন, ‘নরওয়ে আসলে একটি জঘন্য দেশে পরিণত হয়েছে’। এর আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের ক্ষেত্রেও তিনি একই ধরনের অবমাননাকর শব্দ ব্যবহার করেছিলেন।

সংবাদমাধ্যম বলছে, মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে বিশ্বের সর্বোচ্চ আয়ের দেশগুলোর মধ্যে রয়েছে নরওয়ে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, দেশটি এ তালিকার শীর্ষস্থানীয় দেশগুলোর একটি।

এদিকে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন নরওয়েজীয় ক্রোনার বা ১৮৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের রেকর্ড মুনাফা করেছে।

ট্রাম্পের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নরওয়েজীয় নোবেল কমিটির এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি পুরস্কার না দেয়ার ঘটনাকে নরওয়ের জন্য ‘অমোচনীয় কলঙ্ক’ বলে মন্তব্য করেন।

সর্বশেষ সংবাদ

নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া’র আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন। জাপানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ