spot_img

দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী

অবশ্যই পরুন

দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২১ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের আগে দুর্নীতি মুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।

তিনি আরও বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সাথে দুর্ব্যবহার করছেন, এটা সহ্য করা হবে না। আবার প্রধান শিক্ষক ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সাথে জড়িত হলে সেটাও সহনীয় না।

এসময় উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান জেনারেশনকে ডিল করাটা শিক্ষকদের জন্য কঠিন, সেই পথ দিনদিন আরো কঠিন হয়ে উঠছে। সেই কারণে শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।

সভায় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ

জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সরকারের পাঁচ বছরের...

এই বিভাগের অন্যান্য সংবাদ