spot_img

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর ৪ দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র সচিব জানান, সফরে বিভিন্ন বিষয়ে ৮টি সমঝোতা স্মারক সই করবে ঢাকা ও টোকিও। বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা বাণিজ‍্য বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

আসাদ আলম সিয়াম আরও জানান, সময়সূচি সমন্বয় করা সম্ভব হলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর জাপান সফরের সঙ্গী হবেন।

এ সময় প্রধানমন্ত্রীর চীন সফরের সাথে জাপানে যাওয়ার সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, প্রতিটি দেশের সাখে সম্পর্ককে আলাদাভাবে গুরুত্ব দেয় বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

অস্টিওপোরোসিস আক্রান্তদের জন্য স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ