spot_img

ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৮

অবশ্যই পরুন

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় ৫৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। খবর রয়টার্সের।

সোমবার (১৯ অক্টোবর) প্রদেশটির গভর্নর আওয়াদ আল-ওয়াজির এ হামলার তথ্য জানায়।

গভর্নর জানায়, আল-আলাম প্রশিক্ষণ শিবিরে হুতিদের গোলাবর্ষণের পর ১৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।

এদিকে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তাদের গোষ্ঠী প্রশিক্ষণ শিবিরটিতে হামলা চালিয়েছে। তার দাবি, শিবিরটি সৌদি বাহিনী পরিচালনা করত। তবে, এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইরান-সমর্থিত হুতিগোষ্ঠী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার একে অপরের ওপর হামলা চালিয়ে আসছে। গত সেপ্টেম্বর মাসে হুতিরা লোহিত সাগরের প্রবেশমুখে গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি এলাকায় অগ্রসর হওয়ার পর থেকে সংঘাত বেড়েছে।

সর্বশেষ সংবাদ

অস্টিওপোরোসিস আক্রান্তদের জন্য স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ